'পানি সরবরাহে দৃষ্টান্ত স্থাপন করেছে ঢাকা ওয়াসা'

সময় ট্রিবিউন ডেস্ক: | ২০ মার্চ ২০২৩, ০০:৪০

সংগৃহীত ছবি

বর্তমানে ঢাকা ওয়াসা ডিজিটাল ওয়াসা। ‘ঘুরে দাঁড়াও ওয়াসা’ কার্যক্রমের মাধ্যমে আজ ঘুরে দাঁড়িয়েছে ঢাকা ওয়াসা। প্রধানমন্ত্রী শেখ হাসিনের উন্নয়নের ধারায় বাংলাদেশ এখন যেমন সবার কাছে মিরাকল, তেমনি এ সময়ে ঢাকা ওয়াসার অনেক পরিবর্তন হয়েছে, এগিয়ে গেছে। বর্তমান প্রধানমন্ত্রী একজন চেঞ্জমেকার, তার নির্দেশনা, দূরদর্শী পদক্ষেপের মাধ্যমে ঢাকা ওয়াসা আজ এগিয়ে চলেছে। এখন পাবলিক ওয়াটার সেবায় আমরা দৃষ্টান্ত স্থাপন করতে চাই।

রোববার (১৯ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খান।

ঢাকা ওয়াসার পার্টনার ড্রিংক ওয়েল ‘ইউএস সেক্রেটারি অফ স্টেটস অ্যাওয়ার্ড ফর করপোরেট এক্সিলেন্স ইন দ্য ক্যাটাগরি অফ ক্লাইমেট রেজিলেন্স’ অর্জন করায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, জাতির কাছে প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান সরকারের নেতৃত্বে দেশ সব দিক থেকে এগিয়ে যাচ্ছে। স্বাধীন দেশ উপহার দেওয়ার পর বঙ্গবন্ধু দেশকে এগিয়ে নিচ্ছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাকে হত্যা করা হলো। তিনি দেশকে উন্নয়নের দিক থেকে অনেক দূর এগিয়ে নিতে চেয়েছিলেন। বর্তমানে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, জাতির কাছে প্রতিশ্রুতি অনুযায়ী দেশ সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম প্রমুখ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের