রাজধানীর বিভিন্ন এলাকার মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৩৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
এ সময় তাদের কাছ থেকে দুই হাজার ৫১৭ পিস ইয়াবা, ২০৮ গ্রাম হেরোইন, ২ কেজি ৬৫০ গ্রাম গাঁজা, ৪৫ বোতল ফেনসিডিল ও ৬০ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।
সোমবার (১৩ মার্চ) ভোর ৬টা থেকে মঙ্গলবার (১৪ মার্চ) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা রুজু হয়েছে।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: