গুলিস্থান বিস্ফোরণ  

উদ্ধার দুই লাশের একজন নিখোঁজ হওয়া সুমন

সময় ট্রিবিউন ডেস্ক | ৯ মার্চ ২০২৩, ০৫:৩৬

সংগৃহীত
রাজধানীর গুলিস্তানের বিআরটিসি বাস কাউন্টারের দক্ষিণ পাশে সিদ্দিকবাজারের কুইন স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত সাততলা ভবনটির বেজমেন্ট থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে ভয়াবহ বিস্ফোরণের পর নিখোঁজ আনিকা এজেন্সি নামের একটি দোকানের মালিক মমিনুদ্দিন সুমনের মরদেহ পেয়েছে ফায়র সার্ভিস। 
 
এর আগে এই ঘটনায় ১৮ জনের মৃত্যুর তথ্য জানানো হয়। এপর্যন্ত সর্বমোট ২০ জনের মৃত্যু ঘটেছে বিস্ফোরণের ঘটনায়।
 
আজ বুধবার (৮ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে ওই দুটি মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। বিকেল সাড়ে তিনটার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ আবার শুরু করেন। এর এক ঘণ্টা পর ভবনের নিচ থেকে ওই দুই মরদেহ মেলে।
 
গতকাল মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে কুইন স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত সাততলা ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে এখন পর্যন্ত ২০ জনের নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকে। আহত ব্যক্তিদের মধ্যে অন্তত ২০ জন এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বিস্ফোরণের ঘটনায় দুপাশের ভবনও ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে। একটি ভবন সাততলা, আরেকটি পাঁচতলা। এর মধ্যে সাততলা ভবনের বেজমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে। 
 
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর