গুলিস্তানে বিস্ফোরণে নিহত বেড়ে ৮, আহত শতাধিক 

সময় ট্রিবিউন ডেস্ক | ৮ মার্চ ২০২৩, ০৫:৩৬

সংগৃহীত
রাজধানী ঢাকার গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের পাশে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা  ঘটেছে। শুরুতে ঘটনাস্থল থেকে ২ জনের মৃতদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস। তবে সময় গড়িয়ে নিহতের সংখ্যা দাড়িয়েছে ৮ জন। জীবিত উদ্ধার হয়েছে ৬জন। আহত শতাধিক লোককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।    
 
আজ মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। 
 
ফায়ার সার্ভিসের সদর দপ্তর এক বার্তায় জানিয়েছে, বিআরটিসির বাস কাউন্টারের পাশে বিস্ফোরণ ঘটেছে বলে বিকেল ৪টা ৫০ মিনিটে খবর এসেছে। ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধার হয়েছে ৬জন। 
 
এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া আটজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।  
 
ফয়ার সার্ভিস থেকে জানানো হয়, ঘটনাস্থলে ১১টি ইউনিট কাজ করছে। আহতদের ভ্যান ও বিভিন্ন গাড়িতে করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যাচ্ছেন। 
 
এখনো পর্যন্ত বিস্ফোরণের কারণ সম্পর্কে জানা যায়নি। তবে আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন স্থানীয়রা।   
  
 
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের