এডিস মশা নিধনে ডিএনসিসির সপ্তাহব্যাপী অভিযান শুরু

সময় ট্রিবিউন | ১২ সেপ্টেম্বর ২০২২, ০১:১৫

ফাইল ছবি

এডিস মশা নিয়ন্ত্রণে সপ্তাহব্যাপী ‘বিশেষ মশকনিধন অভিযান’ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সংস্থাটির পৃথক ১০টি অঞ্চল থেকে রোববার (১১ সেপ্টেম্বর) একযোগে এ অভিযান শুরু করা হয়েছে। প্রতিটি অভিযানে সংশ্লিষ্ট অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা তথা নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নেতৃত্ব দিচ্ছেন।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেন জানান, কারো বাসাবাড়িতে এডিস মশার লার্ভা পেলেই আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন ডিএনসিসি মেয়র। সে অনুযায়ী সকাল ১০টা থেকে প্রতিটি অঞ্চলে অভিযান শুরু হয়েছে। সকাল থেকে ডিএনসিসিকর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন। যেখানে মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যাচ্ছেন, সেখানই সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া মশক কর্মীরা ওষুধ স্প্রে করছেন।

শনিবার (১০ সেপ্টেম্বর) রাজধানী উত্তরায় ৫০ নম্বর ওয়ার্ডের আওতাধীন দক্ষিণখানে মধ্য আজমপুর এলাকায় এডিস মশার প্রকোপ নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক প্রচারাভিযানে গিয়েছিলেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। এ সময় তিনি রোববার থেকে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করার ঘোষণা দেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর