পানির দাম ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক | ৮ জুলাই ২০২২, ০৮:৩২

সংগৃহীত

প্রতি ইউনিট (১০০০ লিটার) পানির দাম ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ওয়াসা। বৃহস্পতিবার (৭ জুলাই) ওয়াসা পরিচালনা বোর্ডের এক ভার্চুয়াল মিটিংয়ে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন ওয়াসা বোর্ডের সাংবাদিক প্রতিনিধি দীপ আজাদ।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব দীপ আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পানির নতুন দাম আগামী সেপ্টেম্বর হতে কার্যকর হবে। এটা আবাসিক ও বাণিজ্যিক- দুই ধরনের ব্যবহারের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।’

আবাসিকে ঢাকা ওয়াসার সরবরাহকৃত প্রতি ইউনিট পানির দাম বর্তমানে ১৫ টাকা ১৮ পয়সা; যা ৫ শতাংশ বেড়ে হবে ১৫ টাকা ৯৩ পয়সা। বাণিজ্যিক সংযোগে প্রতি ইউনিট পানির দাম ৪২ টাকা; যা হবে ৪৪ টাকা ১০ পয়সা। এতে আবাসিকে প্রতি ইউনিট পানির দাম বাড়বে ৭৫ পয়সা ও বাণিজ্যিক ব্যবহারে বাড়বে দুই টাকা ১০ পয়সা।

সর্বশেষ ঢাকা ওয়াসা ২০২১ সালের মে মাসে পানির দাম বাড়ায় পাঁচ শতাংশ, যাকে তারা ‘মূল্য সমন্বয়’ বলে অভিহিত করে। ওয়াসা আইন ১৯৯৬ এর ২২ ধারা অনুযায়ী ঢাকা ওয়াসা বোর্ডের অনুমোদন সাপেক্ষে মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয় করতে বছরে একবার সর্বোচ্চ পাঁচ শতাংশ বাড়ানোর সুযোগ রয়েছে।

ওই সভায় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানকে আমেরিকা হতে ঢাকায় অফিস করার সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত হয়।

ওয়াসার পরিচালনা বোর্ডের চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, তাকসিম এ খান ওয়াসা বোর্ডের কাছে ঈদের পর দুই মাস আমেরিকায় থেকে অফিস করার অনুমতি চেয়েছিল। তাকে সে অনুমতি দেওয়া হয়নি। তবে তিনি ছুটি নিয়ে আমেরিকায় যেতে পারবেন বলেও বোর্ড সভায় সিদ্ধান্ত হয়।

পরে তাকসিম এ খান ছুটি নিয়ে আমেরিকা যাওয়ার সিদ্ধান্ত নেন। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের