হাতিরঝিলে ডিবিসি নিউজের প্রডিউসারের মরদেহ উদ্ধার

সময় ট্রিবিউন | ৮ জুন ২০২২, ২১:১০

আব্দুল বারী-ফাইল ছবি

রাজধানীর হাতিরঝিলের পুলিশ প্লাজা এলাকা থেকে বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের সিনিয়র এক্সিকিউটিভ প্রডিউসার আব্দুল বারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৮ জুন) সকালে আবদুল বারীর মরদেহ উদ্ধার করে গুলশান থানা পুলিশ। বারীর গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদরে। সে মহাখালীতে ব্যাচেলর থাকত।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, তাকে খুন করা হয়েছে, তা স্পষ্ট। সুরতহালে সে রকম আলামতই আমরা পেয়েছি। সিআইডি'র ক্রাইম সিন ইউনিট হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ শেষে ময়না তদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ওসি বলেন, ৭-৮ ঘণ্টা আগে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। প্রাথমিকভাবে ধারণা পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। এই হত্যার তদন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

পুলিশ জানায়, সকালে ছিন্নমূল কয়েকজন শিশু নিকেতন পার্শ্ববর্তী লেকপাড়ে একজনের মরদেহ দেখে পুলিশ সদস্যদের জানায়। পরে ঘটনাস্থলে গুলশান থানা পুলিশের সদস্যরা এসে মরদেহ উদ্ধার করে।

গুলশান বিভাগ পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নাজমুল হাসান ফিরোজ জানান, মরদেহ এবং আলামত দেখে প্রাথমিকভাবে মনে হয়েছে বারীকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে মৃত্যু নিশ্চিত করেছে ঘাতকরা।

ধারণা করা হচ্ছে, প্রথমে বারীকে ছুরি দিয়ে আঘাত করা হয়। পরে সে বাঁচার জন্য পানিতে নেমে পড়ে। কারণ তার জামা কাপড় ভেজা ছিল। পরে বারী আবার লেকপাড়ে উঠে এলে তাকে মাটিতে ফেলে গলাকেটে মৃত্যু নিশ্চিত করা হয়। তার মরদেহের পাশ থেকে এসময় রক্তমাখা ছুরি, মানিব্যাগ এবং মোবাইল উদ্ধার করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর