ডেমরায় বেপরোয়া গতির ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত: গ্রেফতার ১

সালে আহমেদ,ডেমরা | ৪ জুন ২০২২, ১০:৫২

সংগৃহীত

রাজধানীর ডেমরায় বেপরোয়া গতির ট্রাকচাপায় আবু সাদাৎ মোহাম্মদ সায়েম (৩৮) নামে এক বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা ও মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় স্থানীয়রা ইট ভর্তি ওই ট্রাকটিকে (ঢাকা মেট্রো ট-২২-৪৬৩৬)সহ চালক মোহাম্মদ বাবর আলীকে (৩৩) আটক করে। 

এদিকে পথচারীরা ওই মোটরসাইকেল আরোহীকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মৃতের বড় ভাই ফখরুল আলম আজাদ বুধবার দিনগত রাতে ডেমরা থানায় আটক ট্রাক চালকের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় চালক বাবর আলীকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়। 

গত বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে ডেমরার সাইনবোর্ড-ডগাইর বাজার রাস্তায় এ ঘটনা ঘটে। গ্রেফতার বাবর আলী নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন কেওডালা মদনপুর গ্রামে বসবাসরত সিরাজগঞ্জের চৌহালী থানার খাস কাউনিয়া গ্রামের মো. আইয়ুব আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) সুব্রত কুমার পোদ্দার বলেন, ট্রাকচাপায় নিহত সায়েম একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরী করতেন। তিনি ডেমরার বাহির টেংরা এলাকা থেকে সাইনবোর্ড দিয়ে যাতায়াত করতেন মোটর সাইকেলে। গত বুধবার যথারীতি কর্মস্থলে মোটরসাইকেলে যাচ্ছিলেন সায়েম। এ সময় সাইনবোর্ড-ডগাইর রাস্তায় বেপরোয়া গতিতে চালানো ট্রাকটি সায়েমকে চাপা দেয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর