অডিটর নিয়োগ পরীক্ষা: জালিয়াত চক্রের ১০ সদস্য ও পরীক্ষার্থী গ্রেপ্তার

সময় ট্রিবিউন | ২৩ জানুয়ারী ২০২২, ০২:৩৫

অডিটর নিয়োগ পরীক্ষায় জালিয়াতির সঙ্গে জড়িত চক্রের এমন ১০ সদস্য ও পরীক্ষার্থীকে শুক্রবার গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশ-ছবি সংগৃহীত

প্রতিরক্ষা মহাহিসাব নিরীক্ষকের কার্যালয়ে অডিটর নিয়োগ পরীক্ষায় জালিয়াতির সঙ্গে জড়িত চক্রের এমন ১০ সদস্য ও পরীক্ষার্থীকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (২১ জানুয়ারি) দুপুর থেকে রাত পর্যন্ত ধারাবাহিক অভিযানে রাজধানীর মিরপুর, তেজগাঁও শিল্পাঞ্চল ও কাকরাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির গোয়ন্দা প্রধান এ কে এম হাফিজ আক্তার বলেন, পরীক্ষা শুরুর ২- ৩ মিনিটের মধ্যেই তাদের হাতে এসে যেত সমাধান। ক্ষুদ্র ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে সে উত্তরপত্র পৌঁছে যেত নিয়োগ পরীক্ষায় জালিয়াতিতে চুক্তিবদ্ধ পরীক্ষার্থীদের দ্বারে দ্বারে। এ চুক্তির জন্য প্রতি শিক্ষার্থীর কাছে থেকে নেওয়া হতো গড়ে ১৪-১৬ লাখ টাকা। যা পরীক্ষার আগে একাংশ ও পরীক্ষার পর বাকিটুকু পরিশোধ করতে হতো।

তিনি বলেন, তারা বিভিন্ন সময় পরীক্ষার আগ থেকে নগদ, বিকাশ, রকেটের মাধ্যমে টাকা নেয়। এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি, তাতে পরীক্ষা কেন্দ্র থেকে এ প্রশ্ন ফাঁস হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর