কাপ্তানবাজারের অগ্নিকাণ্ডে পুড়ল ১০ হাজার মুরগি

সময় ট্রিবিউন | ৯ জানুয়ারী ২০২২, ১০:২৬

আগুনের ঘটনায় কাপ্তানবাজারের অন্তত ৭০টি দোকান পুড়ে গেছে। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানের কাপ্তানবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক ১০ হাজার মুরগি মারা গেছে। শনিবার ভোর পৌনে ৫টার দিকে কাপ্তানবাজারে এ আগুন লাগে।

কাপ্তানবাজার-ঠাঁটারিবাজার মালিক ঐক্য পরিষদের নির্বাহী সদস্য আল-আমিন হোসেন বলেন, কাপ্তানবাজারে আমার ৩টা মুরগির দোকান ছিল। দোকানের প্রায় সাড়ে ৬০০ মুরগি আগুনে পুড়ে মারা গেছে। এই বাজারে খুচরা ও পাইকারি উভয় ধরনের মুরগির দোকান আছে।

তিনি জানান, ভোরের আগুনে এখানকার ৩০টি মুরগির দোকানের সবগুলোই পুড়ে যায়। এতে অন্তত ৮ থেকে ১০ হাজার মুরগি মারা গেছে।

অনেক পাইকারি দোকানে ৫০০ থেকে ৭০০ মুরগি ছিল বলে জানান তিনি।

তিনি বলেন, ভোরে আগুন লাগায়, মুরগিগুলো সবই ছিল দোকানের শাটারের ভেতরে। এতে করে বেশিরভাগ মুরগি বাঁচানো সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়। এ ঘটনায় কাপ্তানবাজারের অন্তত ৭০টি দোকান পুড়ে গেছে। এগুলোর মধ্যে মুরগি, মুদি, চাল ও স্টেশনারির দোকান ছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর