বকশিগঞ্জের ধানুয়া কামালপুর ইউনিয়নে লাকপতির নৌকার জয়

বকশিগঞ্জ প্রতিনিধি | ৮ জানুয়ারী ২০২২, ২২:০৭

ছবিঃ সংগৃহীত

জামালপুরের বকশিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ১নং ধানুয়া কামালপুর ইউনিয়ন যা মহান মুক্তিযুদ্ধের ১১নং সেক্টরের হার্টবিট নামে পরিচিত। ঐতিহ্যবাহী এই ধানুয়া কামালপুর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মশিউর রহমান (লাকপতি)।

জানা যায়, ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার জয় নিশ্চিত করতে নির্বাচনী মাঠে শক্ত অবস্থানে ছিলেন দলীয় নেতা কর্মীবৃন্দ। ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করেছেন সবাই। ধানুয়া কামালপুর ইউনিয়ন ঘুরে জানা যায় ৫ জানুয়ারী নির্বাচনে একাধিক প্রার্থীর মাঝে আলোচনার শীর্ষে ছিলেন নৌকার প্রার্থী মশিউর রহমান (লাকপতি)।

এলাকার বিভিন্ন শ্রেণী পেশার ভোটারগণ জানান, সাবেক জন-প্রতিনিধি যারা ছিলো এলাকার তেমন কোন উন্নয়ন করেনি, অনেকটাই অবহেলিত আমাদের ধানুয়া কামালপুর। তাই জনাব মশিউর রহমান লাকপতির মতো একজন সেবক, চেয়ারম্যান হিসাবে আমাদের ধানুয়া কামালপুর ইউনিয়নে খুবই প্রয়োজন ছিলো। সাধারণ ভোটারদের একটাই কথা, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মশিউর রহমান লাকপতির কোন বিকল্প নেই।

কামালপুর, মিরধাপাড়া, ধানুয়া, মাঝগেদড়া, বালিঝুড়ি, টেংরামারী, বালুগাও, নয়াপাড়া, ভাটিপাড়া, খামার গেদরাসহ বিভিন্ন এলাকার জনসাধারণ মাঝে আনন্দের জোয়ার বইছে নৌকার জয়ে।

মশিউর রহমান (লাকপতি) এলাকাবাসীর উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামী ৫ বছরে তিনি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের আশাবাদ ব্যক্ত করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর