পরীক্ষার হলে ছাত্রীর শরীরে হাত দিলেন শিক্ষক!

সময় ট্রিবিউন | ২০ ডিসেম্বর ২০২১, ০৮:২৫

অভিযুক্ত শিক্ষক জাকিরুল ইসলাম। ছবি সংগৃহীত

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের আরবি ও ইসলাম শিক্ষা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে পরীক্ষার হলে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানির অভিযোগ করেছেন এক ছাত্রী।

রোববার (১৯ ডিসেম্বর) বিকেলে কলেজের অধ্যক্ষের কাছে এ ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই ছাত্রী। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটিও করেছে কলেজ কর্তৃপক্ষ। ভুক্তভোগী ছাত্রী গাবতলীয় উপজেলার একটি কলেজে সম্মান দ্বিতীয় বর্ষে পড়েন।

অভিযুক্ত শিক্ষকের নাম জাকিরুল ইসলাম।

ভুক্তভোগী ছাত্রী জানান, প্রথম বর্ষের মানোন্নয়ন পরীক্ষা দিতে তিনি শনিবার পরীক্ষা কেন্দ্র সরকারি আজিজুল হক কলেজে আসেন। পরীক্ষা চলাকালে কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা জাকিরুল ইসলাম বেঞ্চের কোনা থেকে হাতের কনুই সরিয়ে নেয়ার কথা বলে কয়েক দফা তার শরীরের স্পর্শকাতর অংশে হাত দেন। বারবার আপত্তি জানানোর পরও তিনি এমন আচরণ করতে থাকেন। এক পর্যায়ে জাকিরুল ইসলাম পেছনে গিয়েও শরীরে বিভিন্ন স্থানে হাত দিয়ে উত্যক্ত করার চেষ্টা করেন বলেও অভিযোগ ওই ছাত্রীর।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক শাহজাহান আলী জানান, শনিবার ওই ছাত্রী এবং তার বাবা কলেজে এসে অভিযোগ জানিয়েছেন। ঘটনা তদন্তে উপাধ্যক্ষ অধ্যাপক আবদুল কাদেরকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগের সতত্যা পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে ওই শিক্ষকের ব্যাপারে।

অভিযুক্ত শিক্ষক দাবি করেছেন, তিনি ওই ছাত্রীকে যৌন হয়রানি করেননি। লেখার সময় তার হাতের একটি অংশ বেঞ্চের অনেক বাইরে ছিলো। পরিদর্শনের সময় পায়চারি করতে গিয়ে ছাত্রী বারবার তার গায়ের সাথে ঠেকছিলো। যে কারণে তিনি তার কনুই ধরে সেটি ভেতরের দিকে নিতে বলেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের