১১ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৩০

সময় ট্রিবিউন | ২০ ডিসেম্বর ২০২১, ০৭:৩২

আইন ও সালিশ কেন্দ্রের (আসক)-ফাইল ছবি

২০২১ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১১ মাসে দেশে ৬৮৮টি রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন অন্তত ১৩০ জন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে ৬৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২১৩ নারী স্বামীর নির্যাতনে নিহত হয়েছেন।

রোববার (১৯ ডিসেম্বর) আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রকাশ করা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বেসরকারি এ সংস্থাটি বলেছে, এসব সহিংসতার ঘটনায় ৮ হাজার ৫৯৪ জন আহত হয়েছেন। একই সময়ে ১ হাজার ২৪৭টি ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের চেষ্টা হয়েছে ২৮৬টি আর ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে ৪৬টি। ধর্ষণ-পরবর্তী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ৯ জন।

১১ মাসে ৫৪৭ শিশু হত্যাকাণ্ডের স্বীকার হয়েছে যার মধ্যে ১২৮ জনের বয়স ছয় বছরের নিচে। ৭-১২ বছর বয়সী শিশুর সংখ্যা ১২৫ জন। এসব ঘটনায় ২১৯টি মামলা হয়েছে।

অন্যদিকে চলতি বছরের ১১ মাসে ১৯৩ জন সাংবাদিক নির্যাতনের স্বীকার হয়েছেন। ১৩ জন সাংবাদিক ক্ষমতাশীনদের কাছ থেকে হুমকি পেয়েছেন বলেও আসকের প্রতিবেদনে দাবি করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর