১ কোটি ৬০ লাখ টাকার সাপের বিষসহ গ্রেপ্তার ১

সময় ট্রিবিউন | ৭ ডিসেম্বর ২০২১, ১০:২২

গ্রেপ্তার-প্রতীকী ছবি

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ৪০০ গ্রাম সাপের বিষসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিজিবি। 

সোমবার দুপুরে ফুলবাড়ী ২৯ বিজিবি বিরামপুর উপজেলার শিবপুর বাজার এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করে। পরে সন্ধ্যা ৭টার দিকে তার বিরুদ্ধে বিরামপুর থানায় মামলা করে বিজিবি।

গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম রফিকুল ইসলাম বাবলু (৪০)।

২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শরিফ উল্লাহ আবেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি শিবপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার আহসান জানান, শিবপুর বাজার এলাকা দিয়ে সাপের বিষ ভারতে পাচার হচ্ছে— এমন সংবাদ পেয়ে সেখানে অচিন্তপুর বিওপির হাবিলদার মো. আলতানুর রহমানের নেতৃতে বিজিবি সদস্যরা অভিযান চালায়। এ সময় রফিকুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে সাপের বিষ ভর্তি কাচের বোতল উদ্ধার করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর