ডা. তৃণার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

সময় ট্রিবিউন | ৬ ডিসেম্বর ২০২১, ১১:২১

-ফাইল ছবি

একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শাকিল আহমেদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়েরকারী নারী চিকিৎসক তৃণা ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা গোলাম মারুফ মজুমদার ওরফে নিঝুম মজুমদার নামের এক ব্যক্তি।

মামলায় আরও তিনজনকে আসামি করা হয়েছে, যাঁদের একজন একাত্তর টিভির সাবেক সাংবাদিক। রাজধানীর শেরেবাংলা নগর থানায় এই মামলা করেছেন।

বিবাদীরা ফেসবুকে অশালীন ও নোংরা ভাষায় মন্তব্য করেছেন বলে মামলায় অভিযোগ করেছেন গোলাম মারুফ মজুমদার।

ওই নারী চিকিৎসক গত ৪ নভেম্বর একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শাকিল আহমেদের বিরুদ্ধে গুলশান থানায় ধর্ষণ মামলা করেন। অন্যদিকে নিঝুম মজুমদার লন্ডনপ্রবাসী আইনজীবী ও ব্লগার।  

মামলার এজাহারে নিঝুম মজুমদার লিখেছেন, বিবাদীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর নাম, ছবি ইত্যাদি ব্যবহার করে অত্যন্ত অশালীন ও নোংরা ভাষায় তাঁর বিরুদ্ধে বিদ্বেষপ্রসূত, আক্রমণাত্মক, হুমকিমূলক, মিথ্যা, মানহানিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন এবং করে যাচ্ছেন। নারী চিকিৎসক সম্পর্কে তাঁর অভিযোগ, তিনি একটি সম্পাদকবিহীন, ঠিকানাহীন, পরিচয়হীন ও বাংলাদেশে অনিবন্ধিত ‘সময় এখন ডট নেট’ নামের অনলাইন পত্রিকার সংবাদ শেয়ার করেছেন।

এই মামলায় বাকি যে তিনজনকে আসামি করা হয়েছে, তাঁরা নারী চিকিৎসকের ওই পোস্টের নিচে মন্তব্য করেছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে তৃণা ইসলাম বলেন, হয়রানির উদ্দেশ্যে নিঝুম মজুমদার তাঁর বিরুদ্ধে মামলা করেছেন। তিনি ধর্ষণ ও ভ্রূণ হত্যার অভিযোগে শাকিল আহমেদের বিরুদ্ধে মামলা করার পর থেকেই নানাভাবে একটা পক্ষ তাঁকে হয়রানি করছেন। নিঝুম মজুমদারও তাঁর কাছ থেকে মামলার খুঁটিনাটি সম্পর্কে জানতে চান। তিনি যে জবাব দিয়েছেন, তা নিঝুম মজুমদার খণ্ডিতভাবে উপস্থাপন করেছেন।

তবে নিঝুম মজুমদার বলেন, নারী চিকিৎসককে হয়রানি করার কোনো কারণই নেই। তিনি ফেসবুকে একটি ভুয়া খবর শেয়ার করে পোস্ট দিয়েছেন। সেখানে অনেকে মন্তব্য করেছেন। তাঁর মনে হয়েছে, তিনি ফেসবুকে দলবদ্ধ আক্রমণের শিকার হয়েছেন।

নিঝুম মজুমদার আরও বলেন, নারী চিকিৎসক যদি মনে করেন তিনি হয়রানির শিকার, তাহলে তিনি আদালতে যেতে পারেন।

শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, পুলিশ অভিযোগ তদন্ত করে দেখছে। গোলাম মারুফ মজুমদার ওরফে নিঝুম মজুমদার অভিযোগের সঙ্গে বেশ কিছু স্ক্রিনশট দিয়েছেন। এগুলো যাচাই–বাছাইয়ের কাজ চলছে। এর বেশি কিছু এই মুহূর্তে বলা যাচ্ছে না।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর