অশ্লীল ভিডিও বানানোর অভিযোগে আটক চিকন আলী

সময় ট্রিবিউন | ১৯ নভেম্বর ২০২১, ০১:৫২

ছবিঃ সংগৃহীত

অশ্লীল ভিডিও বানানোর অভিযোগে ঢাকাই চলচ্চিত্রের কমেডি অভিনেতা চিকন আলীকে আটক করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ও স্পেশাল ক্রাইম বিভাগের একটি টিম। 

 বুধবার (১৭ নভেম্বর) রাতে ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মাহবুব আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘চিকন আলী এখন ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের একটি দলের হেফাজতে রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনও তাকে আটক বা গ্রেপ্তার দেখানো হয়নি।’

তিনি আরও বলেন, ‘চিকন আলীর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তিনি অশ্লীল ভিডিও বানান। এসব বিষয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। তিনিও অনুতপ্ত। আমরা এখন জানার চেষ্টা করছি, এসবের সঙ্গে আর কারা জড়িত। তার দাবি, এসব ভিডিও যারা কাটছাঁট করেন, তারা বিভিন্নভাবে বাজে শিরোনাম দিয়ে এসব করেন। আসলে ভেতরে তেমন কিছু থাকে না। এসব করেন অন্য কেউ। তারা কারা, তা জানার জন্য জিজ্ঞাসাবাদ করছি। এ ছাড়া আরও যারা এ ধরনের ভিডিও তৈরি করেন, তাদের সম্পর্কে জানার চেষ্টা করছি।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের