চলন্ত বাসে ধর্ষণের চেষ্টা, লাফিয়ে পড়লেন কলেজ শিক্ষার্থী

সময় ট্রিবিউন | ৭ নভেম্বর ২০২১, ০৬:১৬

ধর্ষণ চেষ্টা-প্রতীকী ছবি

মানিকগঞ্জের গোলরায় চলন্ত বাসে ধর্ষণ চেষ্টার অভিযোগে খোকন মিয়া (২৮) নামের এক বাসচালককে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সেকেন্ড গোলড়া এলাকায় ধর্ষণচেষ্টার সময় চলন্ত বাস থেকে লাফ দেন কলেজ শিক্ষার্থী।

জানা গেছে, মানিকগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি বাসের মাঝপথে সব যাত্রী বাস থেকে নেমে যায়। সেসময় গাড়ি থেকে নামতে চাইলে চালক ওই কলেজশিক্ষার্থীকে বাধা দেয়। এক পর্যায়ে চলন্ত বাসেই তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। সেসময় তিনি চলন্ত বাস থেকে লাফ দিয়ে এক প্রাইভেটকার চালকের সহযোগিতায় হাইওয়ে থানা পুলিশকে বিষয়টি জানান।

ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ পেয়ে হাইওয়ে পুলিশ বাসচালককে আটক করে সাটুরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

গোলড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাসচালক খোকন মিয়াকে আটক করে সাটুরিয়া থানায় পাঠানো হয়েছে। তিনি টাঙ্গাইলের দেলদুয়ার আটিয়া বেপারীপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে। বাসটিও আটক করা হয়েছে।

এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর