পৌনে ৩ লাখ সৌদি রিয়ালসহ দুবাইগামী ২ যাত্রী আটক

সময় ট্রিবিউন | ৪ নভেম্বর ২০২১, ০৭:১০

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-ফাইল ছবি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধ ২ লাখ ৭৫ হাজার সৌদি রিয়াল ও ৬৯৭ দশমিক ৭৫ দিরহামসহ দুবাইগামী ২ যাত্রীকে আটক করেছে এভিয়েশন সিকিউরিটির (এভসেক) গোয়েন্দা দল।

বুধবার দুপুরে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল-আহসান।

তিনি জানান, আটককৃত এস এম আরিফ আহমেদ ও মো. আসলাম উদ্দিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইগামী বিজি ০৪৭ এর যাত্রী ছিলেন।

তিনি আরও জানান, তথ্যের ভিত্তিতে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ২ জন ৫০ হাজার করে মোট ১ লাখ সৌদি রিয়াল বহনের কথা স্বীকার করে।

পরে গোয়েন্দা দল তাদের ব্যাগ ও শরীর তল্লাশি করে বাংলাদেশী টাকার ৬৩ লাখ ৫৮ হাজার ৪৮৫ টাকা সমমূল্যের ২ লাখ ৭৫ হাজার সৌদি রিয়াল ও ৬৯৭ দশমিক ৭৫ দিরহাম জব্দ করে।

এই ২ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল-আহসান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর