ফেনীতে মন্দির-দোকানপাটে হামলার ঘটনায় ৬ আসামি রিমান্ডে

সময় ট্রিবিউন | ২৬ অক্টোবর ২০২১, ০৯:৪১

রিমান্ড-প্রতীকী ছবি

ফেনীতে মন্দিরে হামলা-ভাঙচুর ও এক পুরোহিতকে মারধরের ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানোর ঘটনায় ৬ জনকে রিমান্ডে দিয়েছেন আদালত।

সোমবার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান এ আদেশ দেন।

এসব ঘটনায় পুলিশের করা ১টি মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) এমরান হোসেন এ সব তথ্য নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন-ফেনী পৌরসভার মাস্টারপাড়ার আবদুল মান্নান (৪৬), ফেনী সদর উপজেলার পূর্ব মোটবী গ্রামের এনামুল হক রাকিব (২০) ও ঝালকাঠি জেলার নলছিটির মো. মিরাজ (৩৩), কিশোরগঞ্জের হোসেনপুর থানার ফয়সল আহম্মেদ আল আমিন (১৯), ফেনীর পরশুরাম উপজেলার আবদুস সামাদ জুনায়েদ (১৯) ও ফেনী পৌরসভার মধ্যম রামপুর গ্রামের আহনাফ তৌসিফ মাহমুদ লাবিব (২২)।

এসআই এমরান জানান, পুলিশ ও র‌্যাবের করা ৩ মামলায় গ্রেপ্তার ৬ জনকে গত ১৭ অক্টোবর আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হয়েছিল। তখন আদালতে শুনানি হয়নি। আজ সোমবার শুনানি শেষে পুলিশের ২ মামলায় ৫ জনকে ২ দিন করে এবং র‌্যাবের আইসিটি মামলায় ১ জনকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর