হাজীগঞ্জে মণ্ডপে হামলার ঘটনায় ১৭ জন গ্রেপ্তার

সময় ট্রিবিউন | ২৬ অক্টোবর ২০২১, ০৯:৩৭

গ্রেপ্তার-প্রতীকী ছবি

চাঁদপুরের হাজীগঞ্জে পূজামণ্ডপে ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আরও ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ জানান, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, সিসিটিভির ভিডিও দেখে নিশ্চিত হওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, ওই ঘটনায় করা ১০টি মামলায় এ পর্যন্ত ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব মামলায় প্রায় ৫ হাজার জনকে আসামি করা হয়।

গত ১৩ অক্টোবর শারদীয় দুর্গোৎসবের অষ্টমীর দিন চাঁদপুরের হাজীগঞ্জে মণ্ডপে হামলা হয়। ওই রাতে উপজেলায় অন্তত ১৩টি পূজামণ্ডপে হামলা চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।

হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাসের শেল ও ফাঁকা গুলি ছোঁড়ে। কিন্তু হামলাকারীরা পুলিশের দিকে ইট নিক্ষেপ করতে শুরু করলে অন্তত ১৫ জন পুলিশ সদস্য আহত হন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর