পূজামণ্ডপে হামলা ও ভাঙচুর: কুমিল্লায় ৪ মামলায় ৪১ জন গ্রেপ্তার

সময় ট্রিবিউন | ১৫ অক্টোবর ২০২১, ০৪:৩১

কুমিল্লায় পূজামণ্ডপে হামলা ও ভাঙচুরের ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে ১টি সহ মোট ৪টি মামলা হয়েছে।

এসব ঘটনায় হওয়া মামলায় মোট ৪১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে কুমিল্লার পুলিশ সুপার মো. ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়ানোর অভিযোগে ফয়েজ আহমেদ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ব্যক্তি ঘটনাস্থল নানুয়ার দিঘীর পাড়ের বাসিন্দা।

মামলাগুলোর তদন্ত ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জেলা পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

এদিকে কুমিল্লার জেলা প্রশাসক কামরুল হাসান এক সংবাদ ব্রিফিংয়ে জানান, পূজামণ্ডপে হামলার ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুল আরিফিনকে প্রধান করে ৩ সদস্যের একটি কমিটি করা হয়েছে।

তিনি আরও জানান, কমিটিকে ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এছাড়া, নিয়োজিত বিজিবি টহল দলের সঙ্গে ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর