ছাত্র বলাৎকার মামলায় কারাগারে গেলেন মাদ্রাসা সুপার

সময় ট্রিবিউন | ১২ অক্টোবর ২০২১, ০৫:৪৫

অভিযুক্ত মাদ্রাসা সুপার জাহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই শিক্ষার্থীকে বলাৎকারের মামলায় এক মাদ্রাসার সুপারকে কারাগারে পাঠিয়েছে আদালত।

অভিযুক্ত মাদ্রাসা সুপার জাহিদুল ইসলামকে সোমবার রাতে সদর উপজেলার দেওভোগ বাড়ৈভোগ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাউসার আলমের আদালতে সোমবার বিকেলে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাফেজ বিভাগের দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বরাতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, অভিযোগ তোলা শিশুদের একজনের বয়স ৯, অন্যজনের ১০। মাদ্রাসার সুপার প্রায়ই তাদের নিজের ঘরে ডেকে হাত-পা মালিশ করাতেন।

৭ অক্টোবর সকাল ১০টার দিকে নিজের ঘরে ডেকে ৯ বছরের শিশুকে বলাৎকার করেন মাদ্রাসা সুপার। এর আগে গত ৯ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে ১০ বছরের এক ছাত্রকে বলাৎকার করেন তিনি। এ ঘটনায় সোমবার সকালে ফতুল্লা মডেল থানার মামলা করে দুই ছাত্রের পরিবার।

মাদ্রাসার দুই ছাত্রের শারীরিক পরীক্ষার পর তাদের পরিবারের হেফাজতে রাখা হয়েছে বলে জানান ওসি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর