নালিতাবাড়ীতে মা ও মেয়েকে গণধর্ষণ; আটক দুই

নিজস্ব প্রতিবেদক | ১০ অক্টোবর ২০২১, ২২:২৩

প্রতিকী ছবি (ইন্টারনেট হতে সংগৃহীত)

শেরপুরের নালিতাবাড়ীতে মা ও মেয়েকে সাতজনে মিলে পালাক্রমে গণধর্ষণের ঘটনা ঘটেছে। শনিবার (৯ অক্টোবর) রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পলাশীকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নালিতাবাড়ী থানায় মামলা দায়ের ও অভিযুক্তদের মধ্যে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত কয়েকদিন আগে শেরপুর সদর উপজেলার বারঘরিয়া গ্রামের জনৈক গৃহবধূ তার কিশোরী (১৬) কন্যাকে সাথে নিয়ে নালিতাবাড়ী উপজেলার পলাশিকুড়া গ্রামে বাবার বাড়ি বেড়াতে আসেন। গত শনিবার বেলা এগারোটার দিকে তারা ব্যাটারিচালিত অটোবাইকে করে শেরপুর যাওয়ার উদ্দেশ্যে বের হন। কিন্তু স্থানীয় এক দালাল ও ওই গৃহবধূর পাড়া-প্রতিবেশি ভাই মা ও মেয়েকে সাথে নিয়ে ঘুরাফেরার কথা বলে সারাদিন নালিতাবাড়ীর বিভিন্ন স্থানে ঘুরাফেরা করে এবং রাতে পুনরায় পলাশিকুড়া গ্রামে নিয়ে যায়। পরে তাদের কৌশলে ঢাকায় বসবাসকারী জনৈক ওসমানের নির্মাণাধীন জনশুন্য বাড়িতে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর স্থানীয় ৭ ব্যক্তি মিলে মা এবং মেয়েকে বাড়ির পৃথক স্থানে নিয়ে রাতভর পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।

সকালে ধর্ষণের শিকার মা ও মেয়ে পলাশিকুড়া নিজ বাড়ি ফিরে ঘটনা প্রকাশ করলে ভিকটিমের আত্মীয়রা ট্রিপল নাইনে কল করেন। পরে নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদলের নেতৃত্বে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী ও ধর্ষণে অভিযুক্ত আব্দুস সাত্তার (৪৫) এবং অভিযুক্ত সাদেক আলীকে (৩০) আটক করে নালিতাবাড়ী থানায় নিয়ে আসা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর