ভাসানচর থেকে পালাতে গিয়ে ৪৫ রোহিঙ্গা আটক

সময় ট্রিবিউন | ৬ অক্টোবর ২০২১, ০৪:০৯

নোয়াখালীর হাতিয়া উপজেলায় ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প। ফাইল ফটো

নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রাম ও কক্সবাজার যাওয়ার পথে ৪৫ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে কোস্টগার্ড ও এপিবিএন সদস্যরা।

ভাসানচর থানার উপপরিদর্শক বিমল দাস জানান, মঙ্গলবার বিকেলে হাতিয়া উপজেলার স্বর্ণদ্বীপ থেকে তাদের আটক করা হয়।

তিনি জানান, আটককৃতদের মধ্যে ১৫ জন শিশু। আজ বিকেল সাড়ে ৫টার দিকে তাদের ভাসানচরের উদ্দেশে পাঠানো হয়েছে।

তবে, তাৎক্ষণিকভাবে আটককৃতদের পরিচয় জানাতে পারেনি ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ভাসানচর থানা সূত্র জানায়, সোমবার রাতে ১৫ জন শিশুসহ ৪৫ জন রোহিঙ্গা ভাসানচর থেকে পালিয়ে দালালের সহযোগিতায় চট্টগ্রাম ও কক্সবাজারের উদ্দেশে রওনা হয়। পথে স্বর্ণদ্বীপ এলাকায় দালাল ও নৌকার মাঝি তাদের নামিয়ে দিয়ে পালিয়ে যায়।

মঙ্গলবার দুপুরে স্বর্ণদ্বীপের বাসিন্দারা বিষয়টি টের পেয়ে পুলিশকে জানায়। খবর পয়ে কোস্টগার্ড ও এপিবিএন সদস্যরা স্বর্ণদ্বীপ থেকে তাদের উদ্ধার করে।

এপিবিএন ভাসানচর ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল লতিফ বলেন, আটক রোহিঙ্গাদের প্রথমে ভাসানচর থানায় হস্তান্তর করা হবে। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে তাদের নিজ নিজ ক্লাস্টারে ফিরিয়ে দেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর