২ শিক্ষার্থীকে গাছে বেঁধে নির্যাতন, ইউপি সদস্য গ্রেপ্তার

সময় ট্রিবিউন | ২ অক্টোবর ২০২১, ০৫:৪৮

গাছে বেঁধে নির্যাতন-ছবি সংগৃহীত

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় দুই শিক্ষার্থীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় নির্যাতনকারী বোয়ালদাহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নাজমুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার মাল্লাবাজার এলাকায় ওই নির্যাতনের ঘটনা ঘটে এবং রাত ৮টার দিকে নাজমুল হাসানকে আটক করে পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী আরিফের বাবা মনির উদ্দিন নাজমুল হাসানসহ ৬ জনের নাম উল্লেখ করে ও ১০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা করেছেন।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার শামীম এ সব তথ্য নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী আরিফ ও সৌরভ বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।

তারা জানান, শুক্রবার স্কুল বন্ধ থাকায় তারা মোটরসাইকেলে করে উপজেলার মাল্লাবাজার এলাকায় ঘুরতে যায়। সেখানে রাস্তার পাশে একটি ছাগলের বাচ্চা দেখতে পেয়ে তারা সেটিকে কোলে নিয়ে সেলফি তোলার চেষ্টা করে। সে সময়, স্থানীয় কয়েকজন তাদের চোর বলে ধাওয়া দেয়।

ভয় পেয়ে আরিফ ও সৌরভ মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও স্থানীয়রা তাদের আটক করে। পরে, ছাগল চুরির অভিযোগ এনে স্থানীয় ইউপি সদস্য নাজমুল হাসানসহ কয়েকজন ওই দুই শিক্ষার্থীকে গাছের সঙ্গে বেঁধে মারতে থাকে।

শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আরিফ ও সৌরভ নির্যাতনের ভিডিওটি ভাইরাল হয়। বিষয়টি পুলিশের নজরে এলে হাকিমপুর মহিলা ডিগ্রী কলেজ এলাকা থেকে অভিযুক্ত ইউপি সদস্য নাজমুল হাসানকে আটক করা হয়।

ওসি খায়রুল বাসার শামীম জানান, ফেসবুকে ওই ২ শিক্ষার্থীকে নির্যাতনের একটি ভিডিও দেখে ইউপি সদস্য নাজমুল হাসানকে আটক করা হয়। পরে, ভুক্তভোগীর বাবা মামলা করলে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

ভিডিওটি দেখে বাকিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর