বিয়ে করার অপরাধে মেয়ের জামাইকে গাছে বেঁধে নির্যাতন, শাশুড়ী গ্রেপ্তার

সময় ট্রিবিউন | ২৫ সেপ্টেম্বর ২০২১, ০৫:১৪

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় তরুণীর পরিবারের মতামত না নিয়ে বিয়ে করার অপরাধে এক তরুণকে গাছে বেঁধে নির্যাতনে ঘটনা ঘটেছে। এ ঘটনার জের ধরে ওই তরুণীর মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল জানান, শুক্রবার দুপুরে তরুণীর বাড়ি উপজেলার ভাংবাড়ি গ্রামে অভিযান চালিয়ে তরুণীর মা সেলিনা আক্তারকে আটক করেছে পুলিশ।

তিনি জানান, নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী তরুণ নাসিরুল ইসলামের (২০) বাবা বাদী হয়ে তরুণীর মা সেলিনা আক্তার, বাবা করিমুল হকসহ ৪ জনকে আসামি করে রানীশংকৈল থানায় আজ একটি মামলা করেছে।

এলাকাবাসী ও নির্যাতিত তরুণের পরিবার জানায়, একই এলাকার খলিলুর রহমানের ছেলে নাসিরুল ইসলাম (২০) ও করিমুল ইসলামের মেয়ে গত ৯ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ের একটি আদালতে গিয়ে বিয়ে করে এবং নারায়ণগঞ্জে বসবাসের জন্য চলে যায়।

এদিকে ওই তরুণীর স্বজনরা তাকে পেতে খোঁজখবর নিতে শুরু করে। পরে, গত ১৪ সেপ্টেম্বর নাসির তার স্ত্রীকে নিয়ে বাড়িতে আসে।

বাড়িতে ফিরলে ওই তরুণীর মা সেলিনা আক্তার বাবা করিমুল হকসহ কয়েকজন নাসিরুলকে নির্যাতনের চেষ্টা চালায়। এক পর্যায়ে, নাসিরকে পাশের একটি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে গিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে মুঠোফোনে ঘটনাটির ভিডিওচিত্র ধারণ করা হলে, তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

১ মিনিট ৫৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, নাসিরুলকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। তাকে লাঠি পেটাচ্ছেন এক নারী। পেটানোর ঘটনায় জড়িত ওই তরুণীর মা শিরিনা বেগম বলে শনাক্ত করে এলাকাবাসী।

পরে, খবর পেয়ে পুলিশ নাসিরুলকে উদ্ধার করে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর