ময়মনসিংহে পুলিশ সদস্যের বিরুদ্ধে তরুণীর ধর্ষণ মামলা

সময় ট্রিবিউন | ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৫:৩১

পুলিশের কনস্টেবল সাদ্দাম -ছবি: সংগৃহীত

ময়মনসিংহে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন এক তরুণী। বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ওই তরুণী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণের অভিযোগে মামলাটি করেন।

এ ঘটনায় বাদীর জবানবন্দী শেষে ময়মনসিংহের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দ্রুত তদন্ত প্রতিবেদন পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আদালতের বেঞ্চ সহকারী মো. সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সাদ্দাম হোসেন নামের ওই কনস্টেবল বর্তমানে ময়মনসিংহ পুলিশ লাইনে কর্মরত। তার গ্রামের বাড়ি গৌরীপুর উপজেলার নাজিরপুর গ্রামে। বর্তমানে ওই পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত রয়েছেন।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, প্রতিবেশী হওয়ার সুবাদে সাদ্দাম হোসেন দীর্ঘদিন যাবত ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। তারই ধারাবাহিকতায় গত ২১ মে জোরপূর্বক যুবতীকে ধর্ষণ করে। পরবর্তীতে ভয়ভীতি দেখিয়ে গত ২ জুলাই আবারও তাকে ধর্ষণ করে। এদিকে ওই যুবতী বারবার বিয়ের কথা বললে সাদ্দাম হোসেন তা এড়িয়ে যায়।

ওই পুলিশ কনস্টেবল বিয়ে নিয়ে টালবাহানা করায় ওই যুবতী তার পরিবারকে সবকিছু খুলে বলে এবং পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেয় এবং আদালতে মামলা দায়ের করেন।

এ ব্যাপারে পুলিশ সুপার আহমার উজ্জামান জানান, অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মামলাটি ব্যক্তিগত সম্পর্কের আলোকে হলেও যেহেতু পুলিশ বাহিনীর ভাবমূর্তি জড়িত তাই সাদ্দাম কোনো ছাড় পাবে না।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর