রাজধানীর কূটনৈতিক পাড়ায় জঙ্গি হামলার চেষ্টা

সময় ট্রিবিউন | ১৮ সেপ্টেম্বর ২০২১, ০৪:২১

জঙ্গী-ফাইল ছবি

রাজধানী কূটনৈতিক পাড়ায় পেট্রোল বোমা নিয়ে হামলা চালানোর ঘটনায় দেলোয়ার নামের এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে  কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট- সিটিটিসি।

গ্রেপ্তারের পর দেলোয়ারকে নিয়ে তার গ্রামের বাড়িতেও অভিযান চালায় পুলিশ। তার বাসা থেকে একাধিক ইলেকট্রনিক্স ডিভাইস ও কিছু নথিপত্র উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেলোয়ার জানিয়েছে সে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে একটার দিকে এই ঘটনা ঘটে।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ- এআইইউবি’র একটি গাড়িতে হামলার পর ওই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর শুক্রবার আদালতে সোপর্দ করে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে অজ্ঞাত এক ব্যক্তি গুলশানের থাইল্যান্ড অ্যাম্বেসি সংলগ্ন সড়কে একটি মাইক্রোবাসে হামলা চালায়। ওই মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো চ-৫৬-৫৪২৪) ছিল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ- এআইইউবি’র। গাড়িতে সেসময় এআইইউবির সিনিয়র এক্সিকিউটিভ নজরুল ইসলাম ও জুনিয়র এক্সিকিউটিভ নাজমুল হাসান ছিলেন। সামান্য আহত হলেও তাৎক্ষণিক তারা স্থানীয় পথচারীদের সহায়তায় সেই জঙ্গিকে আটক করেন। পরে গুলশান থানার উপ-পরিদর্শক নুরুজ্জামান তাকে হেফাজতে নিয়ে তার ব্যাগ তল্লাশি করে। পুলিশ তার ব্যাগ থেকে তাৎক্ষণিক দেড় লিটার তরল পদার্থ, দুইটি লোহার তৈরি ছুরি ও জাপানি নাগরিকত্বের একটি কার্ড উদ্ধার করে।

গুলশান থানার উপ-পরিদর্শক নুরুজ্জামান বলেন, গাড়িতে পেট্রোলসহ একটি বোতল ঢিল মেরেছিল। পরে গাড়িতে থাকা লোকজনই তাকে আটক করে। খবর পেয়ে আমি সেখানে যাই। পুরো বিষয়টি এখন কাউন্টার টেরোরিজম ইউনিট হ্যান্ডেল করছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেলোয়ারের বাড়ি মানিকগঞ্জের সিংগাইর থানাধীন জার্মিত্তা এলাকায়। তার বাবার নাম শাহাজুদ্দিন। সে দীর্ঘ দিন জাপানে ছিল। বছর খানেক আগে সে দেশে ফিরে এসে মানিকগঞ্জে গ্রামের বাড়িতে অবস্থান করছিল। আটকের পর দেলোয়ারকে গিয়ে তার গ্রামের বাড়িতেও অভিযান চালায় পুলিশ। তার বাসা থেকে একাধিক ইলেকট্রনিক্স ডিভাইস ও কিছু নথিপত্র উদ্ধার করা হয়েছে।

সূত্র আরও জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেলোয়ার জানিয়েছে সে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। অনলাইনে বিভিন্ন অডিও-ভিডিও দেখে এবং শুনে সে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়েছিল। পরে সাংগঠনিক সিদ্ধান্তে সে একজন বিদেশি নাগরিকের ওপর হামলার জন্য গুলশানের কূটনৈতিক এলাকায় গিয়েছিল। তার টার্গেট ছিল মার্কিন নাগরিক। এজন্য এআইউবির গাড়ি দেখে এটাকে আমেরিকান গাড়ি দেখে সে পেট্রোল বোমা হামলা চালিয়েছিল।

এঘটনার পর দেলোয়ারের বিরুদ্ধে গুলশান থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদি হয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের এসআই আমির হোসেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর