মানিকগঞ্জে কনস্টেবলের স্ত্রী হত্যা: গ্রেপ্তার ৪

সময় ট্রিবিউন | ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৩:৪৯

মানিকগঞ্জে পুলিশ কনস্টেবলের স্ত্রী হত্যা মামলায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে পুলিশ কনস্টেবলের স্ত্রী হত্যা মামলায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যার আগে গৃহবধূকে ধর্ষণ করা হয়।

বুধবার দুপুরে মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খাঁন তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, কবির হোসেন (৩০), তার স্ত্রী আঁখি মনি লিপি (২০), রিয়াজ উদ্দিন সরদার রিয়াজ (২৬) ও শাকিল হাসান(১৯)।

পুলিশ সুপার বলেন, পূর্ব পরিচিত হওয়ায় গত ১০ সেপ্টেম্বর রাতে ওই গৃহবধূর বাসায় বেড়াতে যান ৪ জন। বাসার সবাইকে ঘুমের ওষুধ মেশানো কোমল পানীয় ও জুস খাওয়ান তারা। এর পরে সবাই অচেতন হয়ে পড়লে সবাইকে বেঁধে রেখে মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যান।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সদর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই জামিনুর রহমান জানান দুপুরে মানিকগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে, আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর