ঢাবিতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ঢাবি প্রতিনিধি | ১০ সেপ্টেম্বর ২০২১, ১৫:১০

ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মাদক বিক্রির সময় দুইজনকে হাতেনাতে আটক করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম। পরে তাদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সলিমুল্লাহ মুসলিম হলের পাশে মাদক বিক্রির সময় তাদের ১২টি গাজার প্যাকেটসহ আটক করা হয়। আটক হওয়াদের মধ্যে একজন নারীও ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রক্টরিয়াল টিম পলাশীতে যায় এবং মাদক বিক্রেতাদের কাছ থেকে মাদকের ১২টি ছোট প্যাকেট পাওয়া যায়। পরে তাদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে শাহবাগ থানায় ওসি মাওদূত হাওলাদার বলেন, প্রক্টরিয়াল টিমের পাঠানো তথ্যে আমরা পলাশী থেকে দুজন মাদক বিক্রেতাকে আটক করি। এদের মধ্যে একজন নারীও ছিল। মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি রিকশাও হেফাজতে নেওয়া হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর