পুলিশের অভিযানে জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মী গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি | ৯ সেপ্টেম্বর ২০২১, ০৩:৪২

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম নগরীর বিবিরহাট, শুলকবহর ও চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) মো. শহিদুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন— চট্টগ্রাম মহানগর ছাত্রশিবিরের শিক্ষা বিষয়ক সম্পাদক মিফতাহুল আলম (২৮), মহানগর শিবিরের সাথী ইরফান ইউনুছ (২৮), জামায়াতের বায়তুলমাল বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ূম (৫৫), মহানগর জামায়াতের সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ আলী (৪০)। এছাড়া জামায়াতের কর্মী ইমরান আলী (৩৮), আবু বক্কর সিদ্দিক (৩২) ও মো. দেলোয়ার (৩২)।

পুলিশ জানায়, গ্রেফতার সাত জনসহ জামায়াত শিবিরের নেতাকর্মীরা মেসেঞ্জারে যোগাযোগ করে মঙ্গলবার ষোলশহর এলাকায় জড়ো হয়। পরে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ঢাকায় দলের নেতাদের গ্রেফতারের প্রতিবাদে তারা মিছিল করে। তবে পুলিশ দ্রুত যাওয়ার কারণে তারা নাশকতার করার সুযোগ পায়নি। এ ঘটনায় পাঁচলাইশ থানা পুলিশ বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে।

গ্রেফতার সাত জন এ মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের