প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, যুবদল নেতার বিরুদ্ধে দুই মামলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | ৩ সেপ্টেম্বর ২০২১, ০৩:২৪

ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় দুটি মামলা হয়েছে। একটির বাদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান। অপরটির বাদী উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার দুই বাদী। বুধবার (০১ সেপ্টেম্বর) রাতে শিবগঞ্জ থানায় মামলা দুটি দাখিল করা হয়। 

গত ৩১ আগস্ট যুগান্তরের অনলাইন ভার্সনের ফেসবুকে শেয়ার করা একটি নিউজের কমেন্ট করা নিয়ে এ মামলা হয়। 

প্রধানমন্ত্রীকে এ ধরনের মন্তব্য করায় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এর তীব্র প্রতিবাদ জানান। 

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন, শীর্ষ সন্ত্রাসী শহীদ হায়দারীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওয়ায় আনা হবে এবং ভবিষ্যতে শিবগঞ্জের মাটিতে আর কেউ যেন জাতির জনকের কন্যাকে কটূক্তি করার দুঃসাহস না দেখাতে পারে সেই ব্যবস্থা নেয়া হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর