কেরাণীগঞ্জে জাল টাকা বানানোর সরঞ্জামসহ নারী গ্রেফতার

কেরানীগঞ্জ প্রতিনিধি | ২ সেপ্টেম্বর ২০২১, ২১:২১

ছবিঃ সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে জাল টাকা তৈরির সরঞ্জামসহ কবিতা আক্তার রুমা (৩০) নামের এক নারীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। বুধবার (১ সেপ্টেম্বর) দিনগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জের অমৃতপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ সময় চক্রের মূল হোতা ও রুমার স্বামী মোহাম্মদ মিনার (৪৪) পালিয়ে যান। আটক রুমা মুন্সিগঞ্জ সদর থানার শিলাই ইউনিয়নের চৌকিদার বাড়ির মো. কাউসারের মেয়ে। তিনি অমৃতপুরের ফরিদ উদ্দিনের বাসায় ভাড়া থাকেন। ভাড়াটিয়ে বাড়িতে অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেফতার করা হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু সালাম মিয়ার নেতৃত্বে একটি দল উপজেলার অমৃতপুর এলাকায় অভিযান চালায়। সেখান থেকে রুমা নামের এক নারীকে গ্রেফতার করা হয়।  

শাহাবুদ্দিন কবির আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়।এ সময় বাড়ি থেকে জাল নোট বানানোর সাদৃশ্য ছাপ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত ছাপ, এক হাজার ও ৫০০ টাকার টেসিং পেপার, ভারতীয় রুপির জলছাপ যুক্ত পেপার, চারটি ক্যামিকেলের কৌটা, লোহার এঙেল, জাল টাকা তৈরির স্টিলের পাতা, সুতা বসানো পাতাসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। সঙ্গবদ্ধ চক্রের পলাতক আসামিদের আটকের চেষ্টা চলছে।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মো. আবু সালাম মিয়া জানান, চক্রটি জাল টাকা তৈরির জন্য বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত। বিদেশ থেকে আনা বিশেষ ধরনের কাগজে বিভিন্ন ধরনের আঠা, রঙ, নিরাপত্তা চিহ্ন বসিয়ে ছাপা হওয়ার পর নোটগুলোকে মূল নোটের মতো করে বাজারজাত করে আসছিল। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর