ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেফতার

সময় ট্রিবিউন | ১ সেপ্টেম্বর ২০২১, ০২:১৫

ছবিঃ সংগৃহীত

২০ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল আলমের (৩২) বিরুদ্ধে। 

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে তাকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গুলশান থানা পুলিশ জানায়, রাজধানীর নিকেতন এলাকায় ধর্ষণের অভিযোগে এসআই খায়রুল আলমের বিরুদ্ধে মামলা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, গত জুলাইয়ে ভুক্তভোগী ওই তরুণী এক বন্ধুর বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হন। সেই ঘটনার তদন্তের দায়িত্ব পান শেরে বাংলা নগর থানার এসআই খায়রুল। তদন্তের সূত্রে ওই তরুণীর সঙ্গে খায়রুলের পরিচয় হয়। তদন্তের কথা বলে খায়রুল তরুণীর সঙ্গে বিভিন্ন সময় ফোনে অপ্রাসঙ্গিক কথা বলতেন, দেখা করতে বলতেন। সোমবার (৩০ আগস্ট) সকালে অফিসে যাওয়ার সময় স্কয়ার হাসপাতালের কাছে পান্থপথে খায়রুল ওই তরুণীকে দেখতে পান। তদন্ত ও তরুণীর সমস্যা মীমাংসা করে দেওয়ার কথা বলে এসআই খায়রুল তাকে মোটরসাইকেলে করে গুলশানের নিকেতনে একটি বাসায় নিয়ে যান। সেখানে নিয়ে তাকে ধর্ষণ করেন। এরপর তাকে মোটরসাইকেলে করে পান্থপথে স্কয়ার হাসপাতালের সামনে নামিয়ে দেন।

এসআই খায়রুল আলমে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে গুলশান থানা পুলিশ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের