বিচারককে তালেবান পরিচয়ে চিঠি দিয়ে হুমকি

সময় ট্রিবিউন | ২৭ আগষ্ট ২০২১, ২১:২৮

ছবি: সংগৃহীত

জয়পুরহাটের এক বিচারককে তালেবান পরিচয়ে হুমকির চিঠি পাঠানো হয়েছেন বলে অভিযোগ উঠেছে। হুমকির চিঠি পাওয়া ওই বিচারকের নাম মো. রুস্তম আলী। তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক।

গতকাল বৃহস্পতিবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলীর কাছে ডাকযোগে হুমকির চিঠি আসে। কালই তিনি বিষয়টি জেলা পুলিশ সুপারকে অবহিত করেছেন।

তবে পুলিশ বলছেন, একটি কুচক্রী মহল জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে এ ঘটনা ঘটাতে পারে।

শুক্রবার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রেরকের নাম লেখা রয়েছে মো. আশরাফ আলী। ঠিকানা জয়পুরহাটের সদর উপজেলার ভাদসা দূর্গাদহ। চিঠিতে প্রেরক নিজেকে তালেবান গোষ্ঠীর বীর যোদ্ধা পরিচয় দিয়েছেন।

এতে বলা হয়েছে, আফগানিস্তানের মতো শিগগির বাংলাদেশ দখল হবে। তালেবানের অধীনে বিচার-আচার হবে কোরআন-সুন্নাহ অনুযায়ী। কোর্টে যাওয়ার সময় বিচারক-আইনজীবী-মহুরি সবার মাথায় তালেবান পাগড়ি পরতে হবে। না পরলে আদালতে যেতে দেওয়া হবে না। হামলার শিকার হতে হবে। ভারত-বাংলাদেশ হবে তালেবান রাষ্ট্র। বাংলাদেশের নাম হবে পূর্বপাশা ও ভারতের নাম হবে সুলতান শাহ। বাংলাদেশের বহু জায়গা ভারতের দখলে আছে। তালেবানরা সেগুলো ফিরিয়ে নেবে। প্রথমেই জয়পুরহাটের থানাগুলোতে হামলা চালানো হবে।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার (এসপি) মাছুম আহাম্মেদ ভুঞা বলেন, একটি কুচক্রী মহল জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে এ ঘটনা ঘটাতে পারে। বিষয়টি আমরা তদন্ত করছি, দোষিদের আমরা খুঁজে বের করবো।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর