২৪ ঘন্টায় ৬১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সময় ট্রিবিউন | ২৫ আগষ্ট ২০২১, ২২:৫৫

ছবিঃ সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৬১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১০ হাজার ৫৬৭ পিস ইয়াবা, ২৮৩ গ্রাম হেরোইন, ৬ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ৫ ক্যান বিয়ার উদ্ধারমূলে জব্দ করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো. ফারুক হোসেন জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ২৪ আগস্ট (মঙ্গলবার) সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর