নোয়াখালীতে গ্রেফতার ৪ ডাকাত

সময় ট্রিবিউন | ২৫ আগষ্ট ২০২১, ১৯:০৮

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) দিবাগত রাত ৯টা ১৫মিনিটের দিকে কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের দয়ারামদি গ্রামের ওটারহাট ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ। এ সময় ১টি মিনি পিকআপ গাড়ি, ১টি কাটার মেশিন, সাংকেতিক স্ট্যান্ড, ১টি ছোরা উদ্ধার করে ডিবি পুলিশ।

আটককৃতরা হলেন, কোম্পানীগঞ্জের চরফকিরা ইউনিয়নের মৃত অজি উল্যার ছেলে নিজাম উদ্দিন (৪৪) একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নুরনবীর ছেলে মো.মানিক (২৬) বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের মৃত ইসমাইলের ছেলে মো.খোরশেদ আলম সোহাগ (৩০) চট্রগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মৃত ইমাম আলীর ছেলে মো.আলী আকবর (৬০)।

ডিবি পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র মামলাসহ ১৪টি মামলা রয়েছে। তারা দীর্ঘদিন থেকে জেলার বিভিন্ন স্থানে সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, এ ঘটনায় আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর