বিমানবন্দর থেকে বিএনপি নেতা গ্রেফতার

সময় ট্রিবিউন | ২২ আগষ্ট ২০২১, ২৩:১৪

ছবিঃ সংগৃহীত

ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রফিকুল ইসলাম জামালকে রোববার (২২ আগস্ট) বিকেলে কারাগারে পাঠিয়েছেন ঝালকাঠির আদালত। তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসন থেকে বিএনপির প্রার্থী ছিলেন। শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

গত ৭ জুলাই তার নিজের ফেসবুকে দেশের রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে স্ট্যাটাস দিয়েছিলেন রফিকুল ইসলাম জামাল। ৮ জুলাই তার বিরুদ্ধে রাজাপুর থানায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা করেন স্থানীয় যুবলীগ নেতা সাব্বির হোসেন।

মামলার পরপরই রফিকুল ইসলাম জামাল আমেরিকায় চলে গিয়েছিলেন। শনিবার (২১ আগস্ট) একটি ফ্লাইটে দেশে ফেরার পর সকাল সাড়ে ১০টায় তাকে বিমানবন্দর থেকেই গ্রেফতার করে ঝালকাঠির রাজাপুর থানা পুলিশ।

দুপুরে জামালকে ঝালকাঠি আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মো. আনিসুজ্জামান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জামালের পক্ষে বিএনপিপন্থি ৪০ জন আইনজীবী তার জামিনের জন্য আবেদন জানিয়েছিলেন বলে জানান অ্যাডভোকেট মুশফিকুর রহমান বাবু।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর