অন্তঃসত্ত্বা নারী ও পুলিশকে লাথি মারলেন চিকিৎসকরা

সময় ট্রিবিউন | ২২ আগষ্ট ২০২১, ১৭:৫১

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল-ফাইল ছবি

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে এক অন্তঃসত্ত্বা নারীকে লাথি মারাসহ রোগীর স্বজন ও পুলিশকে মারধরের অভিযোগ উঠেছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত সময়ে শজিমেক হাসপাতালের গাইনি বিভাগে এই ঘটনা ঘটে।

এ ঘটনার কথা হাসপাতাল কর্তৃপক্ষ স্বীকার করলেও এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে অভিযোগ করা হয়নি।

বগুড়া শাজাহানপুরের নন্দ গ্রামের আসলাম আলী (৩৪) অভিযোগ করেন, তার অন্তঃসত্ত্বা স্ত্রী জয়নব বেগম (২৮) গত বুধবার অসুস্থ হয়ে পড়েন। ওই দিন তাকে শজিমেক হাসপাতালে ভর্তি করানো হয়। গতকাল শনিবার দুপুরে তিনি আরও অসুস্থ হয়ে পড়লে স্যালাইন দেওয়া হয়। বিকেল ৩টার সময় জয়নব কাঁপতে শুরু করে এবং বমিও করে। তিনি চিকিৎসকদের বিষয়টি জানান এবং রোগীকে দেখার জন্য বারবার অনুরোধ করতে থাকেন। কিন্তু, তার কথা হাসপাতালে কর্মরত ইন্টার্ন চিকিৎসক আমলে নিচ্ছিলেন না।

তিনি বলেন, এক সময় আমি বিরক্ত ও অসহায় হয়ে তাদেরকে বলি, আমি মোবাইলে লাইভ করবো। আপনারা রোগী এবং তার স্বজনদের সঙ্গে কেমন আচরণ করছেন তা দেখাব। এতেও কোনো কাজ হয়নি। বরং তারা আমাদের হুমকি দেয়। এরপরে আমি এবং আমার ছোট ভাই মাগরিবের নামাজের পরে আবার ডাক্তারদের কাছে যাই। তখন তারা আমাকে একটি রুমে নিয়ে যায়। ৪৫ থেকে ৫০ জনের মতো ইন্টার্ন ডাক্তার আমাকে কিল, ঘুষি মারে এবং চেলা কাঠ দিয়ে পেটাতে থাকে। তারা আমার ছোট ভাই জাকির হোসেনকেও মারধর করে। খবর পেয়ে আমার স্ত্রী ছুটে আসে আমাদের বাঁচাতে। তখন এক ইন্টার্ন ডাক্তার তার পেটে লাঠি মারে।’

এবিষয়ে মেডিকেল পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর শামীম হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, 'রোগীর স্বজনকে আটকে রেখে মারধর করার খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করতে যাই। সেখানে আমার মাত্র পাঁচ থেকে ছয় জন কনস্টেবল ছিল। কিন্তু সেখানে ৫০ জনের মতো ইন্টার্ন ডাক্তার আসলাম ও তার ভাই জাকিরকে মারধর করছিলেন। ডাক্তাররা সেই দৃশ্য মোবাইলেও ধারণ করেন। আসলামের স্ত্রী আসলে এক ছেলে ইন্টার্ন ডাক্তার তার পেটে  লাথি মেরে পালিয়ে যায়। এতে রোগীর রক্তক্ষরণ শুরু হয়। আমরা আসলামকে উদ্ধারের সময় ইন্টার্ন ডাক্তাররা আমাদেরও কিল-ঘুষি মারতে থাকেন। পরে অতিরিক্ত পুলিশ এনে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়।'

এ বিষয়ে ঘটনার সত্যতা স্বীকার করে হাসপাতালের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ বলেন, 'হাসপাতালে বর্তমানে এত রোগী সামাল দিতে গিয়ে চিকিৎসকরা একই রোগীর কাছে বারবার যেতে পারেন না। গতকাল দুপুরে ওই রোগীর স্বজন ভিডিও ধারণ করতে গেলে ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে একটা ঝামেলা হয়। পরে সন্ধ্যায় ওই রোগীর স্বামী আরও লোকজন নিয়ে ইন্টার্ন চিকিৎসকদের কাছে গেলে পরিস্থিতি আরও খারাপ হয়। এ সময় পুলিশ, রোগীর স্বজন এবং ইন্টার্ন ডাক্তারদের সঙ্গে একটা ধস্তাধস্তি শুরু হয়। পরে আমরা গিয়ে রোগীর স্বজন এবং পুলিশের সঙ্গে কথা বলি এবং রোগীকে চিকিৎসা নিতে বলি। কিন্তু তার স্বজনরা রোগীকে এখন থেকে অন্যত্র নিয়ে গেছেন।’

তবে রোগীর পেটে লাথি মারার বিষয় অস্বীকার করে আব্দুল ওয়াদুদ বলেন, 'এই অভিযোগ সত্য না। ধস্তাধস্তির সময় রোগী এসে পড়ায় হয়তো একটু আঘাত পেয়ে থাকবেন, কিন্তু কেউ তাকে পেটে লাথি মারেননি।'

তবে এই ঘটনায় কোনো পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর