পদ্মা সেতুর পিলারে ধাক্কা: ফেরির মাস্টার–সুকানি বরখাস্ত

সময় ট্রিবিউন | ১৪ আগষ্ট ২০২১, ০৩:০৮

কাকলি ফেরি-ছবি: সংগৃহীত

পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কার ঘটনায় কাকলি ফেরির ভারপ্রাপ্ত মাস্টার মো. বাদল হোসেন এবং হুইল সুকানি আবদুর রশিদকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

শুক্রবার সন্ধ্যায় এক অফিস আদেশে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিআইডব্লিউটিসি।

বিআইডব্লিউটিসির আদেশে বলা হয়েছে, ওই রুটে ঝড়বৃষ্টির সময় ফেরি না চালানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই নির্দেশনা অমান্য করে ভারপ্রাপ্ত মাস্টার অফিসারের ফেরিটি পরিচালনা করা উচিত হয়নি।

তা ছাড়া ফেরিতে কর্মরত ভারপ্রাপ্ত মাস্টার এবং হুইল সুকানি দক্ষতার সঙ্গে ফেরিটি পরিচালনা করলে দুর্ঘটনাটি এড়ানো সম্ভব হতো মর্মে প্রতীয়মান হয়েছে। দায়িত্বপূর্ণ কর্মচারী হিসেবে তাঁদের অত্যন্ত সাবধানতার সঙ্গে ফেরিটি পরিচালনা করা উচিত ছিল।

এর আগে সকালে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে কে টাইপ ফেরি কাকলি ধাক্কা দেয়। এ নিয়ে ২৪ দিনের মধ্যে চতুর্থ দফায় পদ্মা সেতুতে ফেরির ধাক্কার ঘটনা ঘটল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের