সিলেটে শিশু হত্যা, আয়া গ্রেপ্তার (ভিডিও)

সময় ট্রিবিউন | ১৪ আগষ্ট ২০২১, ০২:২১

ফেরদৌসী সিদ্দিকা-ফাইল ছবি

সিলেট নগরীর বাগবাড়িতে সমাজসেবা অধিদফতরের তত্ত্বাবধানে পরিচালিত ছোটমণি নিবাসে এক শিশুকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগে ফেরদৌসী সিদ্দিকা নামে এক আয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিদ্দিকা ছোটমনি নিবাসে শিশুদের দেখভালের দায়িত্বে ছিলেন।

বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি এসএস আবু ফরহাদ।

ওসি ফরহাদ প্রাথমিক তদন্তের তথ্য দিয়ে বলেন, গত ২২ জুলাই রাতে ছোটমণি নিবাসে কান্নাকাটি শুরু করে নাবিল নামে একটি শিশু, যার বয়স দুই মাস ১১ দিন। কান্নায় বিরক্ত হয়ে তাকে বিছানা থেকে তুলে ছুড়ে ফেলে দেন সিদ্দিকা। বিছানার স্টিলের রেলিংয়ে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় শিশুটি। আঘাতে সে জ্ঞান হারায়। এরপর তার মুখের ওপর বালিশ চেপে হত্যা করেন সিদ্দিকা।

তিনি বলেন, তার দোষ ঢাকতে সহযোগিতা করেন নিবাসের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী। গত ২৪ জুলাই থানায় একটি অপমৃত্যু মামলা করে সিলেট সমাজসেবা কার্যালয় কর্তৃপক্ষ। তদন্ত করতে গেলে বেরিয়ে আসে আসল তথ্য। নিবাসের সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনাটি রেকর্ড হয়েছে।

সিলেট সমাজসেবা কার্যালয়ের অধীনে ছোটমণি নিবাসে ৪২ জন শিশু রয়েছে। তাদের বয়স এক দিন থেকে সাত বছর পর্যন্ত। তাদের তত্ত্বাবধানে পাঁচজন আয়া রয়েছেন।

যেভাবে ছোট্ট শিশু নাবিলকে বালিশ চাপা দিয়ে হত্যা করলো আয়া



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের