এলএসডিসহ প্রযোজক রাজ আটক

সময় ট্রিবিউন | ৫ আগষ্ট ২০২১, ০৬:০৭

আলোচিত প্রযোজক, অভিনেতা রাজ-ফাইল ছবি

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে আটকের পর এবার আলোচিত প্রযোজক, অভিনেতা ও রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজকে মাদকসহ আটক করেছে র‍্যাব। রাজ ছাড়াও তার এক সহযোগী ও একজন প্রোডাকশন ম্যানেজারকে আটক করা হয়েছে।

টানা দুই ঘণ্টার অভিযান শেষে রাজধানীর বনানীর রাজের বাসা থেকে বুধবার (৪ আগস্ট) রাত ১০টার দিকে তাকে বের করে আনেন র‍্যাবের সদস্যরা।

তার বাসা থেকে সিসা তৈরির সরঞ্জাম, মদ ভয়ংকর মাদক এলএসডি, যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করা হয়েছে।

রাজকে আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।

মূলত অর্থপাচারের অভিযোগে রাজের বাসায় অভিযান শুরু হয়। অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গেও তিনি জড়িত বলে প্রাথমিকভাবে জানিয়েছে র‍্যাব।

পরীমনির বড়পর্দায় অভিষেক ২০১৫ সালে, 'ভালোবাসা সীমাহীন' চলচ্চিত্র দিয়ে। যার প্রযোজক ছিলেন নজরুল ইসলাম রাজ।

গেল এপ্রিলে গুলশানে একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় মোসারাত জাহান মুনিয়ার মরদেহ। রাজ ছিলেন তার প্রথম স্বামী। তিনিই মুনিয়াকে প্রথম ঢাকায় নিয়ে আসেন।

এর আগে বিকালে চিত্রনায়িকা পরীমনির বাসায় অভিযান চালায় র‍্যাব। এ সময় নায়িকার বনানীর বাসা থেকে বিপুল পরিমাণ মদ জব্দ করে। দীর্ঘ অভিযান শেষে পরীমনিকে আটক করে র‍্যাবের সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীমনিকে জিজ্ঞাসাবাদ চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর