৯ম শ্রেণি পাস ইয়াবা ব্যবসায়ী ও ‘সাংবাদিক’

চট্টগ্রাম প্রতিনিধি | ৩১ জুলাই ২০২১, ২১:০১

ছবিঃ সংগৃহীত

সাংবাদিক পরিচয়ে ফ্রিতে বিরিয়ানি খেতে গিয়ে ধরা পড়েছে এক ইয়াবা ব্যবসায়ী।পুলিশ জানায়, মোঃ ইমরান (২৯) ইয়াবা ব্যবসায়ী। মামলা আছে ২ টি।সাংবাদিকের দুটি পরিচয়পত্র গলায় ঝুলিয়ে এবং হাতে মোবাইল ক্যামেরা নিয়ে শুক্রবার (৩০ জুলাই) রাতে ঢুকে যান হাজী কাচ্চিঘরে। দাবি করেন এক প্যাকেট বিরিয়ানি ও এক হাজার টাকা। নাহলে ‘লাইভে’ হোটেলের ‘১২টা বাজানোর’ হুমকি দেন! কৌশলে হোটেল ম্যানেজার পুলিশকে ফোন দিলে হোটেলে গিয়ে ইমরানকে গ্রেফতার করা হয়। 

শনিবার (৩১ জুলাই) চট্টগ্রামের ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন গণমাধ্যমকে বলেন, ইমরানের পুরো পরিবারই মাদক ব্যবসায় জড়িত। তার বাবা ডবলমুরিং থানার চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুর রহমান বাবুল ওরফে ডাইল বাবুল। তার বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। আর তার মা শারমিন আক্তার ওরফে ডাইল শারমিন শামীমা আগ্রাবাদ ডেবার পূর্ব পাড় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মামলা আছে ৩টি। ইমরানের বিরুদ্ধেও মামলা ২টি। শিক্ষার দৌড় ৯ম শ্রেণি পর্যন্ত হলেও হঠাৎ বনে যান সাংবাদিক! দৈনিক চট্টগ্রামের পাতা এবং আলোকিত চট্টগ্রাম ডটকম নামে দুটি সংবাদপত্রের পরিচয়পত্র গলায় ঝুলিয়ে হাঁটেন।

শুক্রবার রাত সাড়ে ১১টায় আগ্রাবাদ বাদামতলী মোড়ে ‘হাজী কাচ্চি ঘর’ নামের এক বিরিয়ানি দোকানে যান ইমরান। হোটেলের ম্যানেজার শামীম জানান, লকডাউনের জন্য তাদের শুধুমাত্র পার্সেলের খাবার চালু আছে এবং তা বিকেল ৫টা পর্যন্ত। কিন্তু দোকান মেরামতের কিছু কাজ থাকায় সাটার নামিয়ে কাজ চলছিল। এমন সময় ইমরান চলে আসেন। এসেই তিনি নিজেকে সাংবাদিক দাবি করে বিরিয়ানি দিতে বলেন। বিরিয়ানি নেই বললে তিনি বলেন, ‘আমাদেরও যদি না খাওয়ান তাহলে খাওয়াবেন কাকে?’ এরপরও আমরা বিরিয়ানি নেই বললে তিনি ক্ষেপে যান এবং মোবাইল দিয়ে ভিডিও করতে থাকেন। তিনি বলেন, ‘লাইভে এখন এই হোটেলের ১২টা বাজানো হবে!’ হোটেল কর্মচারীরা তাকে শান্ত করার চেষ্টা করলে তিনি এক প্যাকেট বিরিয়ানি ও ১ হাজার টাকা দাবি করেন। তার দাবি পূরণ করার আশ্বাস দিয়ে দোকান থেকে পুলিশের কাছে অভিযোগ করা হলে ইমরানকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি সাংবাদিক পরিচয়পত্র, মোবাইল এবং মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতার ইমরানের বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানায় দ্রুত বিচার আইনে মামলা করেছেন হোটেল কর্তৃপক্ষ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর