গোপন বৈঠককালে জামায়াত-শিবিরের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

সময় ট্রিবিউন | ২৭ জুলাই ২০২১, ২৩:০৫

গ্রেপ্তার-প্রতীকী ছবি

চট্টগ্রামে গোপন বৈঠককালে জামায়াত-শিবিরের ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে চাঁদগা’র আদুরপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার দুপুরে চাঁদগা থানার পরিদর্শক (তদন্ত) রাজেশ বড়ুয়া গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান লকডাউনের মধ্যে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলেন। গতকাল রাতে আদুরপাড়া থেকে জামায়াতে ইসলাম চাঁদগা (উত্তর) ইউনিটের আমির হাসান মোহাম্মদ ইয়াসিন, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, সহকারী সম্পাদক (বায়তুল মাল) মো. এস্কান্দরসহ ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, আমাদের কাছে গোপন তথ্য ছিল চলমান লকডাউনে নগরীতে নাশকতার পরিকল্পনা করতে গোপন বৈঠক হবে। সেই তথ্যের ভিত্তিতে গতরাতে অভিযান পরিচালনা করা হয়। ১৯ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের