নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানা ঘেরাও

সময় ট্রিবিউন | ১২ জুলাই ২০২১, ০৩:১৯

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোম্ব ডিসপোজাল ইউনিটের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রহমত উল্লাহ চৌধুরী সুমন বলেন, রাজধানী ঢাকা থেকে আব্দুল্লাহ আল মামুন নামে এক জঙ্গিকে আটকের পর আড়াইহাজার থানার নোয়াগাঁও এলাকার জঙ্গি আস্তানার বিষয়ে জানা যায়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকার মিয়া বাড়ি জঙ্গি আস্তানায় যান সিটিটিসি সদস্যরা।

তিনি বলেন, ওই আস্তানায় বোমা রয়েছে বলে ধারণা করছেন সিটিটিসির কর্মকর্তারা। এজন্য সিটিটিসি ইউনিটের সদস্যরা বাড়িটি ঘেরাও করে রেখেছেন।

সিটিটিসির কর্মকর্তারা জানিয়েছেন মামুন নোয়াগাঁও এলাকার একটি মসজিদে ইমামতি করেন। ইমামতির আড়ালে সেখানে তিনি বোমা তৈরির কারখানা গড়ে তুলেছেন। গত ১৯ মে সিদ্ধিরগঞ্জের একটি পুলিশ বক্সে মামুনের আস্তানায় তৈরি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

বিস্তারিত আসছে....



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের