জাঙ্গিয়ার ভেতর ইয়াবা লুকিয়ে কারাগারে প্রবেশ; হাতেনাতে গ্রেপ্তার কারারক্ষী

সময় ট্রিবিউন | ২ জুলাই ২০২১, ২২:৪৭

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-ফাইল ছবি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের বাইরে থেকে জাঙ্গিয়ার ভেতর ১৮৭ পিস ইয়াবা লুকিয়ে কারাগারের মূল ফটকে প্রবেশের সময় এক কারারক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় ওই কারারক্ষীর বিরুদ্ধে কোনাবাড়ি থানায় মাদক আইনে মামলা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে ইয়াবা নিয়ে কারাগারে প্রবেশের সময় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহিনুর ইসলাম কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এ কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকার ধামরাই থানা বাধানগর এলাকার আব্দুল জলিলের ছেলে।

গাজীপুর মেট্টোপলিটন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, ‘কারাগারের বাইরে থেকে আন্ডারওয়ারের ভেতর লুকিয়ে ইয়াবা ট্যাবলেট নিয়ে কারাগারের ভেতর প্রবেশ করছিলেন কারারক্ষী শাহিনুর ইসলাম। একপর্যায়ে কারাগারের মূল ফটকে দায়িত্বরত কারারক্ষীরা তাকে তল্লাশী করেন। এসময় ১৮৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে কারা কর্তৃপক্ষ খবর দিলে রাত সোয়া ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কারারক্ষী শাহিনুর ইসলামকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে কোনাবাড়ি থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের