কলাপাড়ায় ছাত্রলীগ নেতাকে মারধর ও দলীয় অফিস-ভাংচুরের অভিযোগ

কলাপাড়া(পটুয়াখালী) উপজেলা প্রতিনিধি | ২১ এপ্রিল ২০২৩, ২০:৫৮

ছবি- সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম সাইফুলের অফিস ভাঙচুর করা হয়েছে।

বুধবার (১৯ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের গ্রামে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এর অফিস ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটে।

নীলগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক, মোঃ সাইফুল ইসলাম বলেন, আমার মামা মোজাম্মেল বয়াতি'র সাথে ইটভাটার ব্যবসা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে মারধর ও তার ছেলে সজিব বয়তীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে জখম করে এর প্রতিবাদ করতে গিয়ে আমাকেও মারধর করে পরে আমার দলীয় কার্যালয় ভাঙচুর করে এ ঘটনার স্থানীয় অনেক সাক্ষী প্রমাণ রয়েছে।

এ ঘটনায় কলাপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ খাইরুল হাসনাত খালিদ খানকে দায়ী করেছেন ভুক্তভোগীরা।

এ ব্যাপারে কলাপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ খাইরুল হাসনাত খালিদ খান বলেন, বুধবার রাতে নীলগঞ্জ গ্রামে নিজেদের মধ্যে মারামারি ও হামলার ঘটনা ঘটে, আমি বর্তমানে উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক দায়িত্ব পালন করছি, এ ঘটনায় আমি ও আমার কোন লোক জড়িত না, এবং আমার কোনো বাহিনী নাই, তারা দুইপক্ষে আমার কাছে আসলে আমি উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে সমাধান করার চেষ্টা করবো।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম বলেন, স্থানীয় দুই পক্ষের মধ্যে হামলা ও মারধরের ঘটনা শুনে ঘটনাস্থলে নিজেই গিয়েছিলাম, তবে কোন পক্ষের লিখিত অভিযোগ পাইনি, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর