পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

সময় ট্রিবিউন ডেস্ক | ১৩ এপ্রিল ২০২৩, ২৩:৪১

সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. শহিদুল (৫৫) গাংনী থানাধীন হেমায়েতপুরের বাসিন্দা।

গতকাল বুধবার (১২ এপ্রিল) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে।

জানা যায়, বুধবার বিকেলে হেমায়েতপুরে মো. শহিদুলকে কিছু লোক আটকে রেখে মারধর করছে। এ সময় ওই এলাকার একজন ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে বিষয়টি জানায়।

সংবাদ পেয়ে গাংনী থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে মারধরের শিকার মো. শহিদুল উদ্ধার করে। পরবর্তীতে পুলিশ জানতে পারে, শহিদুলের স্ত্রী বেশ কিছুদিন আগে অসুস্থতায় মারা গেছেন। এরপর থেকে তিনি তার ছোট পুত্রবধূকে বাড়িতে ছেলের অনুপস্থিতিতে একা পেয়ে ধর্ষণ করেন। বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী পুত্রবধূর ভাই এসে শহিদুলকে আটক করে মারধর করতে থাকেন। পরবর্তীতে পুত্রবধূর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

এসটি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর