স্পিরিট পানে ৩জনের মৃত্যুর ঘটনায় হোমিও দোকানি গ্রেপ্তার

সময় ট্রিবিউন ডেস্ক | ৯ মার্চ ২০২৩, ০৬:৩৩

সংগৃহীত
ঝিনাইদহের কালীগঞ্জে বিষাক্ত স্পিরিট পানে ৩জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে স্পিরিট বিক্রেতা হোমিও দোকানি আলী রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
 
আজ বুধবার (৮ মার্চ) ভোরে কালীগঞ্জের বারোবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আলী রেজা কালীগঞ্জ উপজেলার রোকনপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা এ তথ্য নিশ্চিত করেন। 
 
জানা যায়, আলী রেজার হোমিওপ্যাথিক দোকান থেকে স্পিরিট কিনে পান করে গত ৩ মার্চ পৌর এলাকার তিনজন মারা যায়। এ ঘটনায় মৃত জাহাঙ্গীরের ভাই আলমগীর বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আলী রেজা পলাতক ছিলেন। আজ ভোরে বারোবাজার এলাকায় পুলিশ অভিযান চালিয়ে আলী রেজাকে গ্রেপ্তার করে।  
 
ওসি আব্দুর রহিম মোল্লা আরও জানান, আলী রেজা দীর্ঘদিন যাবৎ হোমিও ওষুধ বিক্রির আড়ালে অবৈধভাবে রেক্টিফাইড স্পিরিট বিক্রি করে আসছিলেন।
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর