কিশোর গ্যাংয়ের পিটুনিতে মুক্তিযোদ্ধা আহত

গিয়াসউদ্দিন, নোয়াখালী প্রতিনিধি | ২০ ফেব্রুয়ারী ২০২৩, ১২:০০

প্রতিকী ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কিশোর গ্যাং সদস্যরা সত্তোরোর্ধ্ব এক বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত করেছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছে।   

আহত ব্যক্তিরা হলেন, মারধরের শিকার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার (৭২) ও তার নাতি মেহেদী সাকিব (১৮) এবং তার বন্ধু উপজেলার হাবিবপুর গ্রামের দীন মোহাম্মদের ছেলে ওমর ফারুক সানি (২৫)।  

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।  খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মারধরের শিকার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার অভিযোগ করে বলেন, রাত পৌনে ৮টার দিকে আমি নামাজ পড়ে বাড়ি ফেরার পথে স্থানীয় লোকজন আমাকে জানায় বাদশা নামে এক ছেলে ও তার সাঙ্গপাঙ্গরা আমার নাতি বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকিবকে মারধর করতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান করছে। এমন খবর শুনে আমি বাদশাকে লোহার রড ও হাতুড়ি সহ আটক করে গায়ে থাপ্পড় দেয়। আসস্মিক সেখানে আসে কিশোর গ্যাং লিড়ার মোহন (১৮) জয় সহ ১০-১৫জন। একপর্যায়ে তারা আমাকে বাদশাকে থাপ্পড় দেয়ার কারণ জানতে চেয়ে আমার ওপর হামলা চালায়।  আমাকে চিত করে পেলে দিয়ে মারধর করে। এ ঘটনায় আমার নাতি সহ আহত দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কি বলব লজ্জার কথা।  আমি একজন মুক্তিযোদ্ধা এসব কথা বলতেও আমার কাছে লজ্জা লাগছে। এ ঘটনায় তিনি বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার সঙ্গে কথা বলে মামলা করবেন বলেও জানান।   

হামলার শিকার ছাত্রলীগ নেতা সাকিব জানান, সন্ধ্যার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কিশোর গ্যাং লিডার মোহন ও বাদশার নেতৃত্বে ১০-১৫ জন লোহার রড ও হাতুড়ি দিয়ে আমার ওপর হামলা চালায়।  এ সময় আমার নানা ও বন্ধু সানি আমাকে বাঁচাতে এগিয়ে এলে কিশোর গ্যাং সদস্যরা তাদের ওপরও হামলা চালায়। তবে হামলার কারণ সম্পর্কে এ ছাত্রলীগ নেতা কিছু জানেননা বলে দাবি করেন।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মোহন সহ অন্যদের মুঠোফোনে কল করা হলেও তাদের ফোনে ব্যস্ত পাওয়া যায়। তাই এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।  তবে এ বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করেননি।   

এমএএম/

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর